দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন
- আপডেট সময় : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৩৬৯৯ বার পড়া হয়েছে
দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন
দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন।
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার মহির উদ্দিন ভেলু মণ্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে।
পড়ুন>>রাণীশংকৈলে যুবসংঘের ৫০বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে মিহির উদ্দিন ভেলু মণ্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত জাহিদের ছেলে ও তার ভাই শরিফুল ইসলাম ও প্রথম স্ত্রীর ছেলে বাদল হোসেন আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























