রাণীশংকৈলে যুবসংঘের ৫০বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে যুবসংঘের ৫০বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

রাণীশংকৈলে যুবসংঘের ৫০বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
রাণীশংকৈলে যুবসংঘের ৫০বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন
রাণীশংকৈলে যুবসংঘের ৫০বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন।

 

 

রাণীশংকৈলে যুবসংঘের ৫০বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন

 

 

রাণীশংকৈলে যুবসংঘের ৫০বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় উত্তরবঙ্গ ঠাকুরগাঁও আদিবাসী একাদশ বনাম পঞ্চগড় বাংলাবান্ধা একাদশকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে।

পড়ুন>> ‘না ভোট’ ফিরছে; অনুমোদন পেল আরপিও সংশোধনী

 

যুবসংঘের সভাপতি চাষী এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, ডিগ্রি কলেজ অধ্যাক্ষ জাকির হোসেন হেলাল, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, ক্রীড়া সংগঠক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক পৌরমেয়র মখলেসুর রহমান, গণ অধিকার পরিষদ কেন্দ্র সহ-সভাপতি মামুনুর রশিদ উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সমাজসেবক মো. তোয়াহা,
এনসিপি নেতা সাদ্দাম হোসেন।

 

 

 

এছাড়াও প্রধান শিক্ষক সোহেল রানা, রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ উপস্থিত।

 

 

এছাড়াও অধ্যাপক প্রশান্ত বসাক, যুবসংঘের সাবেক সভাপতি শামসুল হক, সহ-সভাপতি মুক্তারুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক অতুল বসাক, সদস্য মজাক্কের হোসেন, যুবসংঘের বিভিন্ন সদস্য ক্রীড়ামোদি দর্শক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!