রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি সারজিস আলমের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি সারজিস আলমের : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান

রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি সারজিস আলমের

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি সারজিস আলমের
রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি সারজিস আলমের

 

 

রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি সারজিস আলমের

 

রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি এনসিপি’র উত্তর মূখ্য সংগঠক সারজিস আলমের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিভাগীয় অফিস স্থাপনের উদ্যোগে রংপুর বিভাগ বাদ পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় ক্রিকেট পলিসি (এনসিপি)–এর উত্তর মূখ্য সংগঠক সারজিস আলম।

 

 

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন “বিসিবি প্রেসিডেন্ট হিসেবে বুলবুল ভাই দায়িত্ব গ্রহণ করেছেন, এজন্য অভিনন্দন। দায়িত্ব গ্রহণের পর বিভাগীয় পর্যায়ে বিসিবির অফিস স্থাপনের উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই। তবে রংপুর বিভাগ বাদ দিয়ে বাকি সাত বিভাগে অফিস স্থাপনের উদ্যোগ আমাদের মর্মাহত করেছে।”

 

তিনি আরও বলেন, “রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে। একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগকে অন্য বিভাগের অধীনে রাখা এই অঞ্চলের ক্রিকেটারদের জন্য দুঃখজনক। ক্রিকেট ফ্যাসিলিটিজের দিক থেকে রংপুর সবচেয়ে পিছিয়ে থাকা বিভাগ, যাদের একটি ভালো মাঠও নেই, আন্তর্জাতিক মাঠ তো দূরের কথা।”

পড়ুন>>আদালত থেকে ফেরার পথে বৃদ্ধ অপহৃত: অভিযোগ পরিবারের

 

সারজিস আলম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাইসহ নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অন্য সাত বিভাগের মতো রংপুর বিভাগেও বিসিবি বিভাগীয় অফিস স্থাপন করতে হবে। পাশাপাশি দ্রুত রংপুরে ভালো মানের মাঠ ও একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করতে হবে।”

 

 

তিনি সতর্ক করে বলেন, “রংপুরের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হলে রংপুরবাসী তা মেনে নেবে না। রংপুরের সঙ্গে যেমন আচরণ করা হবে, রংপুরও ভবিষ্যতে তেমনই প্রতিক্রিয়া দেখাবে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!