দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ০৭:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১১১৭ বার পড়া হয়েছে
দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ
কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫ /২০২৬ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২০২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাস কালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
পড়ুন>> দৌলতপুরে সাপের কামড়ে একজনের মৃত্যু
এসময় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সভাঅতিত্বে এ সবাই উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহাম্মেদ স্বপন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ((শাহীন), কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমেদ।
উপজেলার ১৮০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পাঁচ কেজি করে কালাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫কেজি করে এমওপি সার দেয়া হয়।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকগণ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























