কাউনিয়ায় ১৩৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ১৩৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো

কাউনিয়ায় ১৩৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
কাউনিয়ায় ফেন্সিডিলসহ আটককৃত মাদক কারবারি মমিনুল ইসলাম

 

 

কাউনিয়ায় ১৩৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

 

কাউনিয়ায় ১৩৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার।
রংপুর র‌্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে কাউনিয়ার শাহবাজ গ্রামে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে অভিযান চালিয়ে ১৩৪ বোতল ফেনসিডিলসহ মমিনুল ইসলাম (৩৫)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মমিনুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রাউতারা গ্রামের মৃত্যু মোফাজ্জল হোসেনের পুত্র।

 

 

এ সময় তার দেহ তল্লাশি করে একটি সবুজ প্লাস্টিক বস্তার মধ্যে থাকা ১৩৪ বোতল ফেন্সিডিল, একটি গ্লাক্সি এস২২ আল্ট্রা স্মার্টফোন, একটি নোকিয়া বাটন ফোন এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

পড়ুন>>ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের

 

এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের এফাসি আরটি আর ১৬০ সিসি নীল রঙের  মোটরসাইকেল জব্দ করে। ফেন্সিডিলগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা।

 

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ বলেন ধৃত আসামির বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(গ)/৩৮ ধারায় মামলা রুজু করা  হয়েছে (মামলা নং-১১, তারিখ-২৭/০৬/২০২৫)।

রংপুর র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!