চারুকলার মোটিফ পোড়ানোর পর এবার বর্ষবরণের মঞ্চ ভাঙচুর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চারুকলার মোটিফ পোড়ানোর পর এবার বর্ষবরণের মঞ্চ ভাঙচুর : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

চারুকলার মোটিফ পোড়ানোর পর এবার বর্ষবরণের মঞ্চ ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন মঞ্চ

 

 

চারুকলার মোটিফ পোড়ানোর পর এবার বর্ষবরণের মঞ্চ ভাঙচুর

 

 

 

বর্ষবরণের প্রস্তুতির মধ্যেই চট্টগ্রামের ডিসি হিলে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’ এর অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বৌদ্ধ মন্দির সংলগ্ন ডিসি হিলে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে একদল লোক।

 

 

পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, ‘সোমবার সকাল থেকেই আমাদের বর্ষবরণ অনুষ্ঠান শুরুর কথা। সে অনুযায়ী মঞ্চ থেকে আনুষঙ্গিক সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে ফেলেছিলাম। সন্ধ্যার কিছু আগে ৪০ থেকে ৫০ জন যুবক এসে ডিসি হিলে আমাদের অনুষ্ঠান মঞ্চে হামলা করে।’

পড়ুন>>চারুকলার মোটিফে আগুন লাগানো এক ব‍্যক্তি চিহ্নিত

 

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, ‘আগে থেকেই অনুষ্ঠানস্থলে আমাদের ফোর্স ছিল। সন্ধ্যার দিকে কিছু দুর্বৃত্ত হামলার চেষ্টা করলেও আমরা প্রতিহত করেছি।

 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ’ওসি ভাঙচুর প্রতিহত করার কথা বললেও ঘটনাস্থলের ছবিতে দেখা যায় চেয়ার ও মঞ্চের কাঠামো ভেঙে পড়ে আছে, প্যান্ডেলের কাপড় ও প্যানাফ্ল্যাক্সের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!