বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হওয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি) কর্তৃক পরিচালিত সেচ প্রকল্প বন্ধ আছে ১০ দিন ধরে। সেচ বন্ধ থাকার কারণে বোরো ধান আবাদ বাধাগ্রস্ত হয়ে পড়েছে। সেচ প্রকল্পটি বন্ধ থাকলেও বিএডিসি কর্তারাই সেচ চালু করতে নিষেধ করেছেন পল্লী বিদ্যুতকে।
কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর কালোয়া গ্রামে বিএডিসি কর্তক সেচ প্রকল্পটি বন্ধ আছে ১০ দিন ধরে। এতে করে শত কৃষকের বোরোধান ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই সেচ প্রকল্পের আওতায় হরিশ্বর ও জোতগোবর্ধন গ্রামের ৪০ এখন ফসলী জমিতে সেচ বন্ধ আছে। এতে করে এসব ফসলি জমিতে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।
এই সেচ প্রকল্পের দায়িত্বে থাকা হায়দার আলী বলেন , ‘৮-১০ দিন আগে মিটার পুড়ে গিয়েছিল তার জন্য সেচ বন্ধ আছে। পল্লী বিদ্যুৎ এজন্য ছরিমানা করেছে ৮ হাজার টাকা।
কয়েক মাসের বিল বাকি ছিলো। আমি অনেকগুলো বিল পরিশোধ করেছি। আরও ২ মাসের বিল বাকি আছে। কৃষকরা মৌসুমে শুরুতে সব টাকা পরিশোধ করতে পারে না। তারা সাধারণত ধানকাটা মাড়াইয়ের পরে সব টাকা পরিশোধ করে। পল্লী বিদ্যুৎ লাইন সংযোগ দিতে চাইলেও বিএসডি কর্তৃপক্ষ মানছেন না।তারা বলছে, সব বিল পরিশোধ না করলে আমরা এনওসি দিবো না।
কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেলের ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, ‘আমার কাছে পাঠায় দেন, আমি সমাধান করছি।
কৃষক আলামিন বলেন,’ এই সেচের আওতায় আমার ২ একর জমির ধান আছে। গত ১০ দিন থেকে মিটার সমস্যার কারণে সেচ বন্ধ আছে। সেচ বন্ধ থাকায় ধান অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় জমিতে ধান পর্যাপ্ত পানি থাকতে হয়, তা না হলে পোকার আক্রমণ হয়। পানি কম হওয়ায় পাতা হলদে হয়ে যাচ্ছে।
কৃষক সাজু বলেন, বোরোধান উৎপাদনের মুল বিষয় সেচ।সেচ বন্ধ থাকায় সার দিতে পারছি না। এখন ধানের থোর আসায় সময়। এই সময় ক্ষেতে পানি না থাকলে উৎপাদন অনেক কম হবে।
কুড়িগ্রাম বিএডিসি উপ সহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রওশন রুবেল বলেন, ওখানকার ম্যানেজারকে আমার সাথে যোগাযোগ করতে বলেন।তাদের নিজের দোষে সেচ বন্ধ আছে। তারা অনেক দিন থেকে বিল পরিশোধ করছে না। আপনি এখন ফোন দিয়েছেন কেন? যখন তারা বিল পরিশোধ করে নাই, তখন আপনি কি করেছেন?
Leave a Reply