ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণ নিহত এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: মালয়েশিয়ার কাছে বাংলাদেশের বড় হার অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন এমিলিয়ানো মার্তিনেজ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ, বেতন ৮৩ হাজার আশুলিয়ায় দুই পক্ষের বিরোধে গুলিতে আহত যুবক ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড ও জরিমানা বাংলাদেশ থেকে লাখ কর্মী নেওয়ার খবর গুজব, জানাল জাপান বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারের মহাপরিকল্পনা নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন

কাউনিয়ায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৮:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ২২০৯২ বার পড়া হয়েছে

কাউনিয়ায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন থানা রোড এলাকায় এক রাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় চুরির পুরো দৃশ্য ধারণ করা থাকলেও এখনো চোরকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা থানা রোড এলাকার পরপর তিনটা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, মূল্যবান মালামাল ও বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

পড়ুন>> ভুরুঙ্গামারীতে সাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ

চুরি যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে জয়দূর্গা জুয়েলার্স, মিজান সু স্টোর, মুগ্ধ কসমেটিকসের দোকান। এর মধ্যে জয়দূর্গা জুয়েলার্সের ৮ ভরি রুপা, ২ আনা স্বর্ণের জিনিস, ১হাজার টাকা, মিজান সু স্টোরের ১২শ’টাকা, কিছু জুতা সেন্ডেল, মুগ্ধ প্রসাধনীর দোকানের ৫০ হাজার টাকা সহ অন্যান্য মালামাল চুরি যায়।

দোকানের ভেতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন যুবক মুখ ঢেকে দোকানের ভেতরে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার তছনছ করে টাকা পয়সা ও মালামাল নিয়ে যাচ্ছে। ফুটেজে তার চলাফেরা ও চুরির কৌশল স্পষ্টভাবে ধরা পড়ে।

পড়ুন>> কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

শুক্রবার সকালে দোকান মালিকরা এসে দোকানের তালা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, চুরির ঘটনায় তারা আতঙ্কে রয়েছেন। দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিয়াব উদ্দিন বলেন সিসি টিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

আপডেট সময় : ০৮:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬