দেবীগঞ্জে পেট্রল পাম্পে অভিযানের সময় ইউএনওকে ধাওয়া : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেবীগঞ্জে পেট্রল পাম্পে অভিযানের সময় ইউএনওকে ধাওয়া : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের

দেবীগঞ্জে পেট্রল পাম্পে অভিযানের সময় ইউএনওকে ধাওয়া

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
দেবীগঞ্জে পেট্রল পাম্পে অভিযানের সময় ইউএনওকে ধাওয়া

 

 

 

দেবীগঞ্জে পেট্রল পাম্পে অভিযানের সময় ইউএনওকে ধাওয়া

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি পেট্রল পাম্পে প্রশাসনের অভিযান ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ধাওয়া এবং এক আনসার সদস্যকে মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাম্পটির তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

 

 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

 

 

 

জানা যায়, শনিবার সকাল থেকেই পাম্পটিতে মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনে যান। এ সময় তিনি ফুয়েল কার্ড, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের লাইন থেকে সরে যাওয়ার নির্দেশ দেন।

পড়ুন>> তিস্তার ভাঙন রোধে পলাশপুর রক্ষার দাবি: মানববন্ধন ও সমাবেশ

 

 

 

 

নির্দেশ অমান্য করায় এক মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে থাকা কয়েকজন চালক ক্ষুব্ধ হয়ে ওঠে এবং একপর্যায়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল হট্টগোল শুরু করে।

 

 

 

পরিস্থিতি দ্রুত অবনতি হলে তারা ইউএনও ও সঙ্গে থাকা আনসার সদস্যদের লক্ষ্য করে তেড়ে আসে এবং ধাওয়া করে। নিরাপত্তার স্বার্থে ইউএনওকে পাশের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়।

 

 

পহ্ন>>লোকালয়ে দলছুট হনুমান উৎসুক জনতার ভীড়

 

এ সময় আনসার সদস্য তৈয়বুল রহমানকে মারধর করাভ্ল হয় এবং তার কাছে  সবুজ কুমার বসাক বলেন, দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে কিছু লোক হামলা চালায়। এতে এক আনসার সদস্য আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!