মজুদারির কারণে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট -এলজিআরডি মন্ত্রী  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মজুদারির কারণে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট -এলজিআরডি মন্ত্রী  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

মজুদারির কারণে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট -এলজিআরডি মন্ত্রী 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

মজুদারির কারণে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট -এলজিআরডি মন্ত্রী

 

 

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো বাস্তব সংকট নেই; বরং অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও কালোবাজারির কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পড়ুন>> কাউনিয়ায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

 

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের তেল সরবরাহে কোনো ঘাটতি নেই। একটি চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। তিনি আরও জানান, দেশের উন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে এবং তারেক রহমান-এর নেতৃত্বে অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

 

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থসহ প্রায় ২০ কোটি টাকার সহায়তা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দপত্র প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!