ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসদাচরণের অভিযোগে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বরখাস্ত চট্টগ্রাম বন্দরে ১৯ পদে চাকরির সুযোগ আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ সরকারের ইরান যুদ্ধের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে কাতার এয়ারওয়েজ সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত সাত মাসে দেশে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা অর্থনৈতিক উৎকর্ষে বহুজাতিক কোম্পানির চেয়ে কৌশলী ব্যবস্থার গুরুত্ব নয়াদিল্লিতে নতুন হাইকমিশনারের অনুমোদন ঝুলে থাকায় বেড়েছে কূটনৈতিক জটিলতা নাটকীয় জয়ে বার্সার পাশে রিয়াল, তবুও অসন্তুষ্ট মরিনহো

ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয়কে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয়কে আটক করেছে বিজিবি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয়কে আটক করেছে বিজিবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মোজাফফর কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলী ছেলে। আটক ভারতীয় নাগরিকের নামে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সাড়ে ৮টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন’র (১৫ বিজিবি) অধীনস্থ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির টহল দল ভূরুঙ্গামারী ইউনিয়নের দলভিটা নামক এলাকা থেকে তাকে আটক করে।

বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী জানান, বাগভান্ডার বিওপির কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পিলার ৯৫৭/এমপি এর নিকট দিয়ে দু’জন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বাংলাদেশের আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট বাজারে তারা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে।

এমন তথ্যের ভিত্তিতে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল দল ওই দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবা

দ করে। জিজ্ঞাসাবাদে ওই দু’জন নিজেদের বাংলাদেশী নাগরিক দাবি করেন। বাজারে ওষুধ কিনতে এসেছেন বলে জানান।

পরে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। এসময় মোজাফফর নামের একজনকে আটক করা হয়। তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, বাগভান্ডার বিওপি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো কার্যক্রম চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয়কে আটক করেছে বিজিবি

আপডেট সময় : ০২:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪