সরিষাবাড়িতে যৌতুক বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে' আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়িতে যৌতুক বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে' আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ

সরিষাবাড়িতে যৌতুক বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে’ আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪
সরিষাবাড়িতে যৌতুক বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে' আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়িতে যৌতুক বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে’ আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অবদান ‘সন্ত্রাস জঙ্গিবাদ নারী নির্যাতন যৌতুক বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে’ উলামা মাশায়েখগনের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পড়ুন>>ডোমারে নেশার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা

গতকাল রোববার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ীর উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ধর্ম-মন্ত্রণালয়ের সচিব মু: আ: হামিদ জমাদ্দার বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা: বাশিরুল আলম বক্তব্য রাখেন।

আলোচনা সভাটি পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশন সরিষাবাড়ীর কো-অর্ডিনেটর আবু সালেহ ইমরান। আলোচনা সভায় উলামা মাশায়েখগন উপস্থিত ছিলেন।
পরে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব পরিদর্শন করেন।

এ সময় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ,সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া সাংবাদিকদের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!