ডোমারে নেশার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা
নীলফামারীর ডোমারে নেশার টাকা না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাব্বি হোসেন (১৮) নামে এক মাদকসেবী।
রবিবার(২জুন) সকাল সাড়ে নয়টায় মায়ের কাছে মাদক ক্রয়ের টাকা না পেয়ে নিজ বাড়ীর সামনে আম গাছের ডালে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই মাদকাসক্ত কিশোর। খবর পেয়ে ডোমার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
মৃত রাব্বির বাবা দিনমজুর নেয়াজ আলী কান্না জড়িত কন্ঠে বলেন,সকালে ছেলে টাকা চাইলে বিশ টাকা দেই। কিন্তু সেই টাকায় তার মাদক কেনা হবে না। আরো টাকা চায়, কিন্তু ছেলেকে মাদক কেনার টাকা দিতে না পারায় সে ক্ষোভে আত্মহত্যা করে।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত মামলা হয়েছে।
Leave a Reply