নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

পহেলা বৈশাখ বাঙালিদের প্রানের উৎসব। বাঙালি ও বৈশাখ মিলেমিশে একাকার বাংলায়। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে সারাদেশে। ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩১ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হবে বর্ষবরণ।

রবিবার (১৪ এপ্রিল) নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় জিলা স্কুল চত্বর থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান দলীয় পরিবেশনের মধ্যে দিয়ে শোভাযাত্রাটি শুরু হয়।

জেলা প্রশাসক গোলাম মওলার নেতৃত্বে শোভাযাত্রাটি জিলা স্কুল থেকে শুরু হয়ে সরিষা হাটির মোড়, লিটন ব্রিজের পাশ দিয়ে পুরাতন হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।

এসময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বিয়াম স্কুল চত্বরে মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিল্পীরা অংশগ্রহণ করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!