ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার

নওগাঁ থেকে আবুজার
  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬


ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার

নওগাঁয় জামায়াতের ওয়ার্ড সভাপতি সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে সকল স্তরে প্রার্থী দিয়ে সংগঠন মজবুত করার মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।

 

‎তিনি জামায়াতের কর্মীকে সমাজ কর্মী আখ্যায়িত করে বলেন, মানুষের সকল সমস্যা সমাধানে জনগনের পাশে দাড়িয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির লাগাম টেনে ধরে দাম সহনীয় পর্যায়ে আনার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

পড়ুন>>সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ

 

‎তিনি বলেন আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গনভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সকল স্তরের জনশক্তিদের তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভিরু নেতৃত্ব গড়ে তুলতে হবে।

‎নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে শনিবার সকাল ৯টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উক্ত সন্মেলন নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

 

পড়ুন>>ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সরক্রেটারী এ্যাডঃ আ.স. ম সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন- নওগাঁ-২(পত্নীতলা- ধামইরহাট) আসনের সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা  নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নসির উদ্দিন,  নাজমুল হোসেন, মারুফ আহমেদ প্রমুখ।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!