ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাহিরপুরে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টায় আটক ৩ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৭ সালে চাকরির বাজারে অস্থিরতা, চাকরি ছাড়তে পারেন কর্মীরা

নওগাঁ-২ আসনে ঈগল প্রতীকে নির্বাচন করছেন মেহেদী মাহমুদ রেজা

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৭:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে

নওগাঁ-২ আসনে ঈগল প্রতীকে নির্বাচন করছেন মেহেদী মাহমুদ রেজা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ-২ আসনে ঈগল প্রতীকে নির্বাচন করছেন মেহেদী মাহমুদ রেজা।স্থগিত হওয়া পুনঃ তফসিলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে ঈগল প্রতীকে নির্বাচন করছেন মেহেদী মাহমুদ রেজা।

উক্ত নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাইকোর্টের আপিল বিভাগে গত ৩০ জানুয়ারি রিটের শুনানী শেষে মেহেদী মাহমুদ রেজা প্রার্থীতা ফিরে পেয়েছেন।

পরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মওলা কর্তৃক ঈগল প্রতীক বরাদ্দ পান তিনি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন প্রার্থী নিজেই।

তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড (কেন্দ্রীয় কমিটি) যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা, মুক্তিযুদ্ধ মঞ্চ এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জড়িত আছেন।

জানা যায়, প্রতীক বরাদ্দ পরপরই এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে তাঁর সমর্থক ও নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। বর্তমানে তিনি ঈগল প্রতীক নিয়ে ভোটযুদ্ধ লড়ছেন বলে ভোটারদের নিকট দোয়া ও ভোট কামনা করছেন তরুণ এই আওয়ামী লীগ নেতা।

উল্লেখ্য, বৈধভাবে মনোনীত স্বতন্ত্রপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত করে। পরে ৮ জানুয়ারি নির্বাচন কমিশনের আদেশক্রমে সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুনরায় তফসিল জারি করেন। এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সোমবার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁ-২ আসনে ঈগল প্রতীকে নির্বাচন করছেন মেহেদী মাহমুদ রেজা

আপডেট সময় : ০৭:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪