ফেনীতে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে নৌকার সমর্থনে লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৮:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৩৬৬ বার পড়া হয়েছে
ফেনীতে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে নৌকার সমর্থনে লিফলেট বিতরণ কেছে।
বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনী-২ সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী’র সমর্থনে শহরের ট্রাংক রোডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী জেলা মু্ক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, সাবেক ডেপুটি কমান্ডার বীর মু্ক্তিযোদ্ধা শাহজাহান মাষ্টার, ফেনী সদর উপজেলা সাবেক কমান্ড বীর মু্ক্তিযোদ্ধা আফসার উদ্দিন ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শৈবাল দত্ত ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন এর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী শাখার সন্তানগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শৈবাল দত্ত বলেন, কর্মসূচীর উদ্বোধনের পর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
আগামী ৫ জানুয়ারি পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























