ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শরিক হবেন আমীর গণতন্ত্র পুনরুদ্ধারে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বললেন হারের কারণ ইরান যুদ্ধ বিপুল ভোটে পুনর্নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন মার্কিনরা বিরক্ত হলে ইসরাইলের প্রধানমন্ত্রী হব: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী: প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা তৈরি পোশাক খাতের অস্থিরতার মাঝে মজুরি বোর্ডের প্রথম সভা আজ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলছে অর্থনৈতিক ও অভিবাসন ইস্যু

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৪১ ককটেল উদ্ধার করেছে র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৪১ ককটেল উদ্ধার করেছে র‍্যাব

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৪১ ককটেল উদ্ধার করেছে র‍্যাব।

জেলার শিবগঞ্জ থেকে ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার গভীর রাতে নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে আজ শনিবার বেলা ১১টার দিকে একটি আমবাগানে র‍্যাবের বোম ডিসপোজাল উদ্ধার করা এ ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

এ বিষয়ে লাভাঙা-সুন্দরপুর এলাকায় আজ শনিবার র‍্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী র‍্যাব ৫-এর অধিনায়ক লে.কর্নেল মো. মুনিম ফেরদৌস জানান, চাঁপাইনবাবগঞ্জ ভৌগোলিক কারণেই বিস্ফোরক ও মাদকের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে মানুষের সাধারণ জীবনযাপন বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

বিশেষ করে কয়েক দিন আগে চাঁপাইনবাবগঞ্জের জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের টেনিস গ্রাউন্ড, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস গ্রাউন্ডসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।

মো. মুনিম ফেরদৌস বলেন, চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প নাশকতা কর্মকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের দমনে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের একটি দল শনিবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙা-সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় একটি পরিত্যক্ত ভাঙা ঘরের মধ্যে বালতিতে মজুত করা ৪১টি ককটেল উদ্ধার করে। এই র‍্যাব কর্মকর্তা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেই লক্ষ্যে র‍্যাব কাজ করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম, কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৪১ ককটেল উদ্ধার করেছে র‍্যাব”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৪১ ককটেল উদ্ধার করেছে র‍্যাব

আপডেট সময় : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩