সরিষাবাড়ীতে গরু চুরির ঘটনায় আটক-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে গরু চুরির ঘটনায় আটক-২ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

সরিষাবাড়ীতে গরু চুরির ঘটনায় আটক-২

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
সরিষাবাড়ীতে গরু চুরির ঘটনায় আটক-২

জামালপুরের সরিষাবাড়ীতে গরু চুরির ঘটনায় আটক ২ জন।

সরিষাবাড়ীতে গরু চুরির প্রবণতা বেড়েছে। প্রতি রাতেই উপজেলার কোন না কোন গ্রাম হতে চুরি হচ্ছে গরু। এতে সর্বস্বান্ত হচ্ছে অনেক কৃষক ।

জানা যায়,গত দুই দিনে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্ধ ও রায়দেরপাড়া এলাকা থেকে দুই কৃষকের আটটি গরু চুরি হয়।

এতে ডিগ্রিবন্ধ গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক শাহজাহান আলী জানান গতকাল ভোরে গোয়ালঘরের দরজা খুলে চোরের দল আমার একটি গাভি ও বকনা চুরি করে নিয়ে যায়।

অপরদিকে রায়দেরপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান গত বৃহস্পতিবার গভীর রাতে তার গোয়ালঘর হতে ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এতে সে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি।

পৃথক এ চুরির ঘটনায় সরিষাবাড়ী থানায় অজ্ঞাত দুটি মামলা হয়। এছাড়াও গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে সরিষাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ভোর রাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদেরকে জিজ্ঞেসবাদে জানা যায় তারা গরু চুরি সাথে সম্পৃক্ত রয়েছেন।

আটককৃতরা হলেন জামালপুর মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের মৃত ভূয়াজ আলী হামুর ছেলে মোঃ ছফর আলী (৩৫) এবং মোঃ ইজ্জত আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন (২০)।

আটককৃত আসামিদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে বলে থানার এসআই শিব্বির আহাম্মেদ জানান। যার মামলা নং-১০, তারিখ-২৮/১০/২০২৩ইং।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত(ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন শীত আসতেই গরু চুরি প্রবণতা বেড়ে গেছে। উপজেলার প্রত্যেকটি প্রবেশপথে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই ব্যক্তি গরু চুরির সাথে সম্পৃক্ততা রয়েছে বলে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!