ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

কুড়িগ্রামের পাঁচটি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে সাইয়েদ বাবু
  • আপডেট সময় : ০৩:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ৪৭৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের পাঁচটি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের পাঁচটি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের চার উপজেলায় পাঁচটি ঈদ জামাত ও কোরবানি করা হয়েছে। জেলার ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়সুত্র জানায়,সৌদি আরবের সাথে মিল রেখে জেলার রৌমারীর শৌলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গয়াটাপাড়া গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রৌমারীর গয়াটা গ্রামে প্রায় ৫০-৬০ জন মুসুল্লী ঈদ জামাতে অংশগ্রহন করেন। পরে তারা পশু কোরবানীও দেন।

চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের করাতিপাড়া গ্রামে এবং ঢুষমারা ধানাধীন চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দি গ্রামের হাজিপাড়া কওমি মাদ্রাসা মাঠে সকালে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ।

এই গ্রামের বাসিন্দা সোহেল রানা বলেন, প্রতি বছরেই সৌদি আরবের সাথে মিল রেখে আমরা দুইটি ঈদেই পালন করি। সব মুসলিম দেশে আজ ঈদ উদযাপন হচ্ছে।

এদিকে, একই ভাবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাইকডাঙা মধ্যপাড়া গ্রাম এবং ৩ নং ওয়ার্ডের ছিটপাইকেরছড়া গ্রামে দুটি পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এই দুই গ্রামের ৩০-৩৫ টি পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন। একই সাথে এসব পরিবারের অনেকে পশু কোরবানিও দেন।

এই ইউনিয়নের বাসিন্দা রুবেল মিয়া বলেন, পাইকডাঙা মধ্যপাড়া গ্রামের ১৫ থেকে ২০ টি পরিবারের প্রায় ৫০ জনের মতো মানুষ আজ সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছর ঈদ উদযাপন ও নামাজ আদায় করেছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন,বুধবার সকালে সৌদি আরবের সাথে মিল রেখে জেলায় পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব ঈদ জামাতে নিয়মিত ঈদ জামাতের মতই তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামের পাঁচটি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩