ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ হাইটেক পার্কে ৩৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

কুড়িগ্রামের পাঁচটি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে সাইয়েদ বাবু
  • আপডেট সময় : ০৩:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ৪৮০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের পাঁচটি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের পাঁচটি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের চার উপজেলায় পাঁচটি ঈদ জামাত ও কোরবানি করা হয়েছে। জেলার ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়সুত্র জানায়,সৌদি আরবের সাথে মিল রেখে জেলার রৌমারীর শৌলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গয়াটাপাড়া গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রৌমারীর গয়াটা গ্রামে প্রায় ৫০-৬০ জন মুসুল্লী ঈদ জামাতে অংশগ্রহন করেন। পরে তারা পশু কোরবানীও দেন।

চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের করাতিপাড়া গ্রামে এবং ঢুষমারা ধানাধীন চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দি গ্রামের হাজিপাড়া কওমি মাদ্রাসা মাঠে সকালে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ।

এই গ্রামের বাসিন্দা সোহেল রানা বলেন, প্রতি বছরেই সৌদি আরবের সাথে মিল রেখে আমরা দুইটি ঈদেই পালন করি। সব মুসলিম দেশে আজ ঈদ উদযাপন হচ্ছে।

এদিকে, একই ভাবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাইকডাঙা মধ্যপাড়া গ্রাম এবং ৩ নং ওয়ার্ডের ছিটপাইকেরছড়া গ্রামে দুটি পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এই দুই গ্রামের ৩০-৩৫ টি পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন। একই সাথে এসব পরিবারের অনেকে পশু কোরবানিও দেন।

এই ইউনিয়নের বাসিন্দা রুবেল মিয়া বলেন, পাইকডাঙা মধ্যপাড়া গ্রামের ১৫ থেকে ২০ টি পরিবারের প্রায় ৫০ জনের মতো মানুষ আজ সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছর ঈদ উদযাপন ও নামাজ আদায় করেছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন,বুধবার সকালে সৌদি আরবের সাথে মিল রেখে জেলায় পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব ঈদ জামাতে নিয়মিত ঈদ জামাতের মতই তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামের পাঁচটি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩