ভূরুঙ্গামারীতে বজ্রপাতে নিহত ১ ও মারাত্মক আহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বজ্রপাতে নিহত ১ ও মারাত্মক আহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে নিহত ১ ও মারাত্মক আহত ১

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
ভূরুঙ্গামারীতে বজ্রপাতে নিহত ১ ও মারাত্মক আহত ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বজ্রপাতে একজন নিহত ও একজন মারাত্মক ভাবে আহত হয়েছে।সন্তানের মৃত‍্যু খবর শুনে ষ্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন নিহতের পিতা।।

নিহত ওই ব‍্যক্তির নাম দেলোয়ার হোসেন জুয়েল (৩৮)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারি ভাতী গ্রামের ঘন আমবাড়ি এলাকার জাবেদ আলী মন্ডলের পুত্র। বজ্রপাতে সাথে থাকা তার স্ত্রী মারাত্মক ভাবে আহত হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাগেছে, শুক্রবার (৯ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে বৃষ্টি দেখে গাছের শুকনো ডাল (রান্নার খড়ি) বাড়ির পাশের জমি থেকে স্বামী -স্ত্রী মিলে আনতে যান। এসময় বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। তার স্ত্রীর পায়ের কিছু অংশ ঝলসে গিয়ে মারাত্মক আহত হয়। ওদিকে সন্তানের মৃত্যুর খবর পেয়ে তার পিতা জাবেদ আলী ষ্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, স্বামী -স্ত্রী দুজনের উপরেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে স্ত্রী আহত হলেও স্বামী মারা গেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, বিষয়টি জানা নাই। তবে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় প্রশাসনের কিছু করার থাকে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!