মৌলভীবাজারে মামলার ২৪ ঘন্টার মধ্যেই শিশু ধর্ষক বৃদ্ধ গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মৌলভীবাজারে মামলার ২৪ ঘন্টার মধ্যেই শিশু ধর্ষক বৃদ্ধ গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

মৌলভীবাজারে মামলার ২৪ ঘন্টার মধ্যেই শিশু ধর্ষক বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
মৌলভীবাজারে মামলার ২৪ ঘন্টার মধ্যেই শিশু ধর্ষক বৃদ্ধ গ্রেফতার

মৌলভীবাজারে মামলার ২৪ ঘন্টার মধ্যেই শিশু ধর্ষক বৃদ্ধ গ্রেফতার । মামলার ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হন মৌলভীবাজার সদর থানা পুলিশ।

মৌলভীবাজার সদরে ৮ বছর বয়সী নাবালিকা শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক হান্নান মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ।

শুক্রবার (১০ফেব্রুয়ারি) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেসুর রহমান লস্কর সঙ্গে অফিসার ফোর্সসহ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেন।

জানা জানা গেছে, গত ০৮ মার্চ বিকেলে মৌলভীবাজার সদর থানার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুরে অভিযুক্ত হান্নান মিয়া তার প্রতিবেশি শিশুকে তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এই ঘটনায় গত ৯ মার্চ ভিকটিমের পিতা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মো, ইয়াছিনুল হক বলেন,  ঘটনার পর থেকেই থানার একাধিক টিম ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে কাজ শুরু করে।

মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা থেকে মূল অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!