মৌলভীবাজারে মামলার ২৪ ঘন্টার মধ্যেই শিশু ধর্ষক বৃদ্ধ গ্রেফতার । মামলার ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হন মৌলভীবাজার সদর থানা পুলিশ।
শুক্রবার (১০ফেব্রুয়ারি) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেসুর রহমান লস্কর সঙ্গে অফিসার ফোর্সসহ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেন।
এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মো, ইয়াছিনুল হক বলেন, ঘটনার পর থেকেই থানার একাধিক টিম ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে কাজ শুরু করে।
মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা থেকে মূল অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।
Leave a Reply