রায়গঞ্জে ঝুঁকি নিয়েই বাঁশের সাকো দিয়ে পারাপার হচ্ছে শত শত মানুষ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রায়গঞ্জে ঝুঁকি নিয়েই বাঁশের সাকো দিয়ে পারাপার হচ্ছে শত শত মানুষ  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

রায়গঞ্জে ঝুঁকি নিয়েই বাঁশের সাকো দিয়ে পারাপার হচ্ছে শত শত মানুষ 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
রায়গঞ্জে ঝুঁকি নিয়েই বাঁশের সাকো দিয়ে পারাপার হচ্ছে শত শত মানুষ 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঝুঁকি নিয়েই বাঁশের সাকো দিয়ে পারাপার হচ্ছে শত শত মানুষ। রায়গঞ্জের হাট পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বর গাতি ও মাটি কোড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালে নির্মাণ করা হয় এই সাঁকোটি। পড়ুন>>পঞ্চগড়ে মেয়ের ধর্ষণের বিচার না পেয়ে অসহায় বাবার আত্মহত্যার ঘটনায় দুইটি মামলা দায়ের

প্রতিদিন শত শত মানুষ পার হয়ে হাট বাজার যাতায়াত করে থাকেন। এছাড়াও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এই বাশেঁর সেতুর ওপর দিয়ে পার হয়ে বিভিন্ন প্রতিষ্টানে যাতায়াত করে থাকে।

সরেজমিনে গিয়ে গেছে, বাঁশ দিয়ে পাঁচশত ফুট দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়েছে। পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বর গাতি ও মাটি কোড়া গ্রামের মানুষের মাঝে যাতায়াতের মাধ্যম এই বাঁশের সাঁকোটি।

দুই গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের ওপর নির্মাণ করা হয় সাঁকোটি। এই বাশেঁর সেতু দিয়েই প্রায় পঁচিশ বছর ধরে দুই পাড়ের মানুষ জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে।

মাঝে মাঝে সেতুটি ভেংগে গেলে এলাকার সাধারণ জনগণ বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে এটি মেরামত করা হয়। পড়ুন>> দিনাজপুরের সীতা কোট বৌদ্ধ বিহার হতে পারে পর্যটনকেন্দ্র

এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন এখানে একটি বড় আকারের ব্রীজ নির্মাণের জন্য আমি ইউপি চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ে জরুরী ভাবে আলোচনা করেছি এবং ব্রীজ নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে এলাকার সর্বস্তরের জনগণের প্রানের দাবি সরকার যেন খুব দ্রুত এখানে একটি ব্রীজ নির্মাণের করে দেন।

Please Share This Post in Your Social Media

3 responses to “রায়গঞ্জে ঝুঁকি নিয়েই বাঁশের সাকো দিয়ে পারাপার হচ্ছে শত শত মানুষ ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!