দিনাজপুরের সীতা কোট বৌদ্ধ বিহার হতে পারে পর্যটনকেন্দ্র : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দিনাজপুরের সীতা কোট বৌদ্ধ বিহার হতে পারে পর্যটনকেন্দ্র : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত

দিনাজপুরের সীতা কোট বৌদ্ধ বিহার হতে পারে পর্যটনকেন্দ্র

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
দিনাজপুরের সীতা কোট বৌদ্ধ বিহার হতে পারে পর্যটনকেন্দ্র

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সীতা কোট বৌদ্ধ বিহার হতে পারে পর্যটনকেন্দ্র।

ঘুরে আসুন>>ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque)

নজরদারির অভাবে দখল হয়ে যাচ্ছে প্রায় দেড় হাজার বছরের ঐতিহাসিক সীতাকোট বৌদ্ধবিহারের জমি ও সম্পদ। চুরি হচ্ছে এর ইটসহ মূল্যবান প্রত্নতাত্ত্বিক নানা নির্দশনও।

 

 

এলাকাবাসী বলছেন, বিহারটির সংস্কার করে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা যেতে পারে। হতে পারে পর্যটন ও পিকনিক কর্নার, যা থেকে সরকারের রাজস্ব আয়ও আসবে। রক্ষা হবে দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

 

 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সীতাকোট ঘিরে রামের স্ত্রী সীতাকে নিয়ে কল্পকাহিনি থাকলেও এটি মূলত প্রাচীন বৌদ্ধবিহার। অনেকের বিশ্বাস, সীতাকে পঞ্চবটীর বনের গভীরে বনবাস দেন।

বনবাসে তার থাকার জন্য কুটীর হিসেবে এটি তৈরি করে দেয়া হয়েছিল। অনেকে তাই এটিকে ‘সীতার কোট’ নামেও চেনেন।

বেড়িয়ে আসুন>> ভ্রাতৃত্বের মেলবন্ধন ভারত ও বাংলাদেশের অভিন্ন মসজিদ (People from both countries worship in the same mosque)

তবে ১৯৬৮ ও ১৯৭২ সালে দুই দফা আংশিক খননের পর দেখা গেছে, এটি একটি প্রাচীন বৌদ্ধবিহার ছিল। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানকারী দলও জানান, সীতার সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।

সম্রাট অশোকের রাজত্বকালে তার রাজ্যে ৮৪ হাজার স্ত’প স্তম্ভ প্রতিষ্ঠা করা হয়েছিল। ওই সময় থেকে শুরু করে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত উত্তরবঙ্গে বৌদ্ধধর্মের বহু প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যার একটি আলোচিত এই সীতাকোট বৌদ্ধবিহার।

নবাবগঞ্জ উপজেলা সদর থেকে পশ্চিম দিকে বিরামপুরগামী রাস্তার উত্তর পাশে গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াষ মৌজার প্রায় ১ একর জমিতে স্থাপিত এই বিহার।

 

সমগ্র ইমারতের গাঁথুনি লম্বা মধ্যম ও ছোট ইট এবং চুন সুড়কির দ্বারা নির্মাণশৈলী দেখে গবেষকরা অনুমান করেন, এ বিহার পঞ্চম শতাব্দী বা এর কিছু আগে নির্মিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!