দৌলতপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৪ লক্ষ টাকা জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৪ লক্ষ টাকা জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

দৌলতপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৪ লক্ষ টাকা জরিমানা

দৌলতপুর( কুষ্টিয়া) থেকে আহাদ নয়ন
  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
দৌলতপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৪ লক্ষ টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।সোমবার (৯ জানুয়ারি ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।জানাগেছে, জ্বালানি হিসাবে কাঠ পোড়ানো হচ্ছে এসব অবৈধ ইটভাটায় ।এ ছাড়াও বিভিন্ন অনিয়মের কারণে এই ৬টি ইটভাটায় ২৪ লক্ষ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর।

 

সোমবার (৯ জানুয়ারি ) দুপুরে দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন আইন-২০১৩ এর সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী অবৈধ এ ইটভাটা গুলোতে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালিত ইটভাটাগুলোর মধ্যে উপজেলার দুঃখীপুর গ্রামে রমজান আলীর দুইটি ইটভাটায় তিন লক্ষ টাকা। কিশোরীনগর গ্রামের মো. জনি আহম্মেদ এর ভাটায় তিন লক্ষ টাকা। আদাবাড়িয়ার মো. রাজন আলীর ভাটায় পাঁচ লক্ষ টাকা।

 

 

ডাংয়ের বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ইটভাটায় পাঁচ লক্ষ টাকা। ডাংয়ের বাজারের শামীম এর ভাটায় পাঁচ লক্ষ টাকা ও  ফজলুর রহমানের ভাটায় পাঁচ লক্ষ টাকা করে মোট ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া  এসব অবৈধ ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট ভেঙ্গে ফেলা হয়।

এসময় কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন। অবৈধ এসব ইটভাটায় এ অভিযান চলমান থাকবে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!