মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশী টিলা এলাকা থেকে এক চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত মঙ্গল বাউরী (৩৫) উদনা চা বাগানের শ্রমিক ছিলেন। তিনি প্রথম স্ত্রীকে না জানিয়ে মাসখানেক আগে একই বাগানের বিধবা বিনতা বাউরীকে (৩২) বিয়ে করেন। বিয়ের পর পরিবারের আপত্তির কারণে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরতে পারছিলেন না তিনি।

 

পড়ুন>>অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট

এরপর থেকে তারা বিভিন্ন আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। রোববার সকালে মাথিউড়া চা বাগানের প্রহরী তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে। পরে বাগান কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

মৌলভীবাজারের রাজনগরে মাথিউড়া চা বাগানে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চা শ্রমিক দম্পতি। D/ A/D

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!