হাকিমপুর উপজেলার ছাতনী এলাকায় ১০০ সরকারি গাছ কাটার ঘটনায় মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হাকিমপুর উপজেলার ছাতনী এলাকায় ১০০ সরকারি গাছ কাটার ঘটনায় মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

হাকিমপুর উপজেলার ছাতনী এলাকায় ১০০ সরকারি গাছ কাটার ঘটনায় মামলা

হিমেল মিত্র- সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
হাকিমপুর উপজেলার ছাতনী এলাকায় ১০০ সরকারি গাছ কাটার ঘটনায় মামলা

দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলার ছাতনী এলাকায় ১০০ সরকারি গাছ কাটার ঘটনায় মামলা দায়ের।

 

হাকিমপুর উপজেলার ছাতনী এলাকায় সরকারি গাছ কাটার অভিযোগে আব্দুল করিম নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন পৌর ভূমি উপসহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন। একইসঙ্গে জব্দ করা হয়েছে ১০০টি ইউক্যালিপটাস গাছ।

আজ (২৭ মে) শনিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মে) পৌর এলাকার ছাতনী ছোট তুলশী গঙ্গা নদীর পাশে সরকারি জায়গায় ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করছে ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল করিম।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভূমি উপসহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন সেখানে উপস্থিত হন। তখন গাছগুলো আব্দুল করিমের জায়গায় বলে দাবি করেন তিনি।

পরে ঘটনাস্থলে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন মিম উপস্থিত হয়ে জায়গাটি মাপার নির্দেশ দিলে ভূমি কর্মকর্তা জায়গাটি মেপে দেখেন গাছগুলো সরকারি (খাস) জমিতে। পরে গাছগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় ভূমি উপসহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন বাদী হয়ে সরকারি গাছ চুরির অপরাধে ৩৭৯ ধারায় আব্দুল করিমসহ আরও ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!