সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ১৮০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ৩০৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বাহুবলে ১৮০ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বাহুবল উপজেলার মীরপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশের ঢাকা সিলেট মহাসড়কের আনফর উল্লাহর দোকানের কাছ থেকে ১৮০ বোতল ফেনসিডিল সহ সালাহ উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সালাহ উদ্দিনের অজ্ঞাতনামা ১ সহযোগী পালিয়ে যায়।সিলেটের গোয়াইনঘাট থেকে একটি পাথরবাহী ট্রাকে করে মাদক আসার গোপন সংবাদের উপর ভিত্তি করে।
৭ মার্চ রাত ৩ টা ২৫ মিনিটে ডিবি পুলিশের এসআই রিয়াজ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ট্রাকটি তল্লাশি চটের বস্তায় রক্ষিত অবস্থায় ১৮০ বোতল উদ্ধার করে।
ডিবি টিম এসময় ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭৭৫৬) আটক করে।
ট্রাকটিতে আনুমানিক ৪ শ ঘনফুট পাথরের কোয়া পাওয়া গেছে।উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ৩ লাখ ৬০ হাজার টাকা।
এ ব্যাপারে বাহুবল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























