মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের সতর্কবার্তা দিল কাতার
- আপডেট সময় : ১০:১৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চরম সামরিক উত্তেজনার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতা ও আলোচনা এখনো চলছে বলে নিশ্চিত করেছে কাতার। দোহায় আয়োজিত ‘গ্লোবাল সিকিউরিটি ফোরাম’-এ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ পর্যায়ভিত্তিক আলোচনা থামেনি। তিনি গুরুত্ব দিয়ে বলেন, এই আলোচনার বিস্তারিত গণমাধ্যমে না আসাই প্রমাণ করে যে মধ্যস্থতাকারীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। উভয় পক্ষই কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে যুক্ত রয়েছে।
তবে বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ড. মাজেদ আল-আনসারি।
তিনি সতর্ক করে বলেন, চলমান উত্তেজনা অনিয়ন্ত্রিত হয়ে পড়লে পুরো অঞ্চল একটি ধ্বংসাত্মক যুদ্ধের মুখে পড়বে, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বশান্তিকেও চরমভাবে বিঘ্নিত করবে। অতীতে যুদ্ধবিরতির মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কারণেই বর্তমানে নতুন করে লড়াই শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ড. আনসারির মতে, যুদ্ধবিরতি মূলত একটি স্থায়ী সমাধানের প্রবেশদ্বার হিসেবে কাজ করে, তাই অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে সব পক্ষকে একসাথে সংকট নিরসনে উদ্যোগী হতে হবে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, অনিয়ন্ত্রিত উত্তেজনা পুরো অঞ্চলকে এমন এক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক শান্তিকে বিঘ্নিত করবে।
সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়ে দোহার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন কাতারের এই মুখপাত্র। তিনি জানান, রিয়াদের সীমান্ত ও নিরাপত্তা রক্ষায় সৌদি আরব যেকোনো পদক্ষেপ নিলে তাতে কাতারের পূর্ণ সমর্থন থাকবে। সম্প্রতি হুথি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। এছাড়া নিজের বক্তব্যে ড. আল-আনসারি ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, দেশটির বর্তমান সরকার নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই আঞ্চলিক অস্থিরতাকে ব্যবহার করছে।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















