ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরেন্দ্র মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ ভালুকায় অভিযোগে জড়িত ব্যক্তি ধরতে গিয়ে হামলার শিকার দুই ২২ বলে ফিফটি: প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস জাওয়াদের স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ইউনিট হেড নিয়োগ মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের সতর্কবার্তা দিল কাতার পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার চুক্তি প্রধানমন্ত্রী: ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় নথিতে চাঞ্চল্যকর তথ্য নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ঘটনায় বাড়ছে জনমনে উদ্বেগ

২২ বলে ফিফটি: প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস জাওয়াদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম ফিফটির নতুন ইতিহাস গড়েছেন জাওয়াদ আবরার। বরিশাল বিভাগের হয়ে খেলতে নেমে তিনি মাত্র ২২ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন। জাওয়াদের এই বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে ভেঙে গেল প্রায় এক যুগ আগে গড়া রেকর্ডটি।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন অলরাউন্ডার জিয়াউর রহমান। ২০১৪-১৫ মৌসুমের এনসিএলে খুলনার হয়ে বরিশালের বিপক্ষে তিনি ২৪ বলে ফিফটি হাঁকিয়েছিলেন। এবার সেই বরিশালের হয়ে খেলেই জিয়াউর রহমানের রেকর্ডটি ভেঙে দিলেন জাওয়াদ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৯৪ বলে ৯১ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন তিনি, যার পথেই এসেছে এই রেকর্ড গড়া ফিফটি। তার ফিফটিটি এসেছিল ১৫ বলে।

উল্লেখ্য, গত তিন বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে ধারাবাহিকভাবে তিন ফরম্যাটে দ্রুততম ফিফটির রেকর্ডগুলো ভেঙেছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫ বলে দ্রুততম ফিফটির রেকর্ডটি পারভেজ হোসেন ইমনের দখলে, যা তিনি ২০২৪-২৫ মৌসুমে গড়েছিলেন। অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি হাবিবুর রহমান সোহানের, যিনি গত মৌসুমে ১৪ বলে এই কৃতিত্ব অর্জন করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২২ বলে ফিফটি: প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস জাওয়াদের

আপডেট সময় : ১১:১৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬