স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর -৪আসনের মনোনয়ন প্রার্থী এলিন এই মতবিনিময় সভার আয়োজন করেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে এবার নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান এলিন এর সাথে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ রা নভেম্বর) উপজেলা আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগনের আয়োজনে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাংলাদেশ ইলেকট্রিক এসাসিয়েশনের ডাইরেক্টর ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান এলিন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।

এ সময় উপজেলা কৃষকলীগের সহ সভাপতি মাসুদ রানা সন্দেশ, কামরাবাদ ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সামা প্রমুখ বক্তব্যে রাখেন। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন

বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আনিছুর রহমান এলিনকে নৌকা প্রতিকে মনোনয়নের দাবী করেন। সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করে আবারও ক্ষমতায় আনার আহব্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!