ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ কর্মী আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির নেপথ্যে বহাল সেই পুরোনো নেটওয়ার্ক রাজনৈতিক শরিকদের সাথে দূরত্ব কমাতে উদ্যোগী বিএনপি চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে চীন: সিএনএন যোগদানের দুই মাসেও বেতন পাননি ১২ হাজার ৮৩০ শিক্ষক নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা তাহিরপুরে গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী ইসলাম গ্রেপ্তার বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বঙ্গোপসাগরে অবস্থিত স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে আয়োজিত বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে দ্বীপে পৌঁছে তিনি সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের অংশগ্রহণে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১ ২০২৬’-এর চূড়ান্ত সামরিক অনুশীলন সরাসরি প্রত্যক্ষ করবেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের বিশেষ মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষ কমান্ডো ফোর্স সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। প্রধানমন্ত্রী মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামাদির প্রদর্শনী পরিদর্শন করবেন। এছাড়া, তিনি অনুশীলনস্থলে উপস্থিত তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত স্বর্ণদ্বীপের নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে ২০১৩ সাল থেকে সেনাবাহিনী সেখানে নিয়মিত উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে। গত এক যুগের বেশি সময় ধরে সেখানে বিভিন্ন সামরিক অনুশীলন হলেও, এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে প্রথমবারের মতো বিশেষ এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।

তারেক রহমানের উপস্থিতিতে এই মহড়া চলাকালীন দ্বীপের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা প্রদর্শনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬