যোগদানের দুই মাসেও বেতন পাননি ১২ হাজার ৮৩০ শিক্ষক
- আপডেট সময় : ০৭:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দীর্ঘ আট মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ ব্যাচের ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষক চাকরিতে যোগ দেন। তবে কর্মজীবনে প্রবেশের দুই মাস পার হতে চললেও অধিকাংশ শিক্ষক এখনো তাদের প্রাপ্য বেতনভাতা পাননি। ডিসেম্বরের শুরুতেই বেতন নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।
শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের পে ফিক্সেশনের তথ্য iBAS++ সিস্টেমে উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরদের আইডিতে শো করছে না। ফলে বেতন বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। যদিও ব্যতিক্রম হিসেবে মাগুরা সদর উপজেলা এবং গাইবান্ধা ও ঝিনাইদহের কয়েকটি উপজেলার কিছু শিক্ষক বেতন পেয়েছেন। সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন।
ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, ডিডিওর আইডি থেকে পে ফিক্সেশন ফরওয়ার্ড করার পরও তা হিসাবরক্ষণ কার্যালয়ে দৃশ্যমান হচ্ছে না। এছাড়া তথ্য সংশোধনের জন্য ফেরত পাঠালে এডিট মেনুতে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে সংশোধন জমা দেওয়ার সময় কারিগরি ত্রুটির বার্তা প্রদর্শিত হচ্ছে। এ বিষয়ে iBAS++ কর্তৃপক্ষের ভাষ্য, পে ফিক্সেশনের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়। কারিগরি জটিলতার কারণে বিলম্ব হতে পারে, তবে সমস্যার স্থায়ী সমাধান কবে নাগাদ হবে সে বিষয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা মেলেনি। এ বিষয়ে iBAS++ কর্তৃপক্ষ জানিয়েছে, পে ফিক্সেশনের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























