ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা তাহিরপুরে গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী ইসলাম গ্রেপ্তার বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠিকানা পেলেন আদিবাসী নারী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্ট আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছাল এনসিপির প্রতিনিধিদল রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শুরু জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সাথে সংলাপে জাতীয় নাগরিক পার্টি

নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা

সীমান্ত ট্রেনে ভুলবশত ফেলে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে নেদারল্যান্ডসের এক নাগরিকের হাতে ফিরিয়ে দিয়েছেন রেলওয়ের দায়িত্বশীল কর্মীরা। তাঁদের আন্তরিকতা, সততা ও দ্রুত পদক্ষেপে গুরুত্বপূর্ণ মোবাইল ফোনটি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ওই বিদেশি নাগরিক।

জানা যায়, নেদারল্যান্ডসের নাগরিক এরিনা চিলাহাটিগামী সীমান্ত ট্রেনে ভ্রমণের সময় ভুলবশত নিজের মোবাইল ফোনটি ট্রেনের কেবিনে রেখে নীলফামারী রেলস্টেশনে নেমে যান। যাত্রার ব্যস্ততা কিংবা নামার তাড়াহুড়োয় ফোনটি কেবিনে থেকে যাওয়ায় পরে বিষয়টি বুঝতে পেরে দুশ্চিন্তায় পড়েন তিনি।

এদিকে ট্রেনের কেবিনে পড়ে থাকা মোবাইল ফোনটি দেখতে পেয়ে টিটিই রাসেল সেটি উদ্ধার করেন। ফোনের প্রোফাইল ছবি দেখে তিনি বুঝতে পারেন, মোবাইলটির মালিক একজন বিদেশি নাগরিক। পরে নীলফামারী স্টেশনে ওই যাত্রীকে খুঁজে না পেয়ে উপস্থিত লোকজনের সহযোগিতায় তিনি কোন অটোরিকশায় করে গেছেন, তা জানার চেষ্টা করা হয়।

পড়ুন>>নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠিকানা পেলেন আদিবাসী নারী

একপর্যায়ে সংশ্লিষ্ট অটোরিকশাচালকের ফোন নম্বর সংগ্রহ করে এরিনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তাঁকে জানানো হয়, তাঁর হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি নীলফামারী রেলস্টেশনে নিরাপদ হেফাজতে রয়েছে।

পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মোবাইল ফোনটি নেদারল্যান্ডসের নাগরিক এরিনার হাতে তুলে দেওয়া হয়। নিজের গুরুত্বপূর্ণ ফোনটি ফিরে পেয়ে তিনি আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন এবং রেলওয়ের কর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

এ ঘটনায় টিটিই রাসেল, ট্রেন পরিচালক অসিত কুমার বিশ্বাস ও টিটিই নিরাপতির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন ওই বিদেশি নাগরিক। তাঁদের সহযোগিতা ও সততা একজন বিদেশি পর্যটকের কাছে বাংলাদেশের মানুষের মানবিকতা ও দায়িত্ববোধের সুন্দর উদাহরণ হয়ে উঠেছে।

হারানো ফোন উদ্ধার ও ফিরিয়ে দেওয়ার এই ঘটনা নীলফামারী রেলস্টেশনের কর্মীদের সততা, মানবিকতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা

আপডেট সময় : ১০:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬