সুনামগঞ্জের আহমদাবাদে স্বামীর বালিশ চাপায় স্ত্রী খুৃন: ঘাতক স্বামী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জের আহমদাবাদে স্বামীর বালিশ চাপায় স্ত্রী খুৃন: ঘাতক স্বামী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

সুনামগঞ্জের আহমদাবাদে স্বামীর বালিশ চাপায় স্ত্রী খুৃন: ঘাতক স্বামী আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
প্রতিকী ছবি

 

সুনামগঞ্জের আহমদাবাদে স্বামীর বালিশ চাপায় স্ত্রী খুৃন: ঘাতক স্বামী আটক

সুনামগঞ্জের আহমদাবাদে স্বামীর বালিশ চাপায় স্ত্রী খুৃন: ঘাতক স্বামী আটক
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী কর্তৃক স্ত্রী’কে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। নিহতের নারীর নাম রাকিবা বিবি(২২)।

পড়ুন>> ভৈরবে ইসকনের উপাসনালয়ে হামলায় জড়িত তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রবিবার সকালে গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এমন হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। ঘাতক স্বামীর নাম সাইদী চৌধুরী (২৩) । খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায়, রবিবার সকাল ৭টায় গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরী’র ছেলে সাইদী চৌধুরী (২১) তার বসতঘরে স্ত্রী রাকিবা বিবি’র সাথে পরিবারিক কলহের এক পর্যায়ে ঘাতক সাইদী চৌধুরী তার স্ত্রীকে গলায় বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা ঘটায়।

তাৎক্ষনিক আশেপাশের লোকজন টের পেয়ে উপস্থিত হয় এবং রাকিবা বিবিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবা বিবি (২২) কে মৃত্যু ঘোষনা করে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী সাইদী চৌধুরীকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে আছে।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!