ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

ভৈরবে ইসকনের উপাসনালয়ে হামলায় জড়িত তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

ভৈরবে ইসকনের উপাসনালয়ে হামলায় জড়িত তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভৈরবে ইসকনের উপাসনালয়ে হামলায় জড়িত তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ইসকনের উপাসনালয়ে হামলায় জড়িত তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের ভৈরবে ইসকনের উপাসনালয় নামহট্ট সংঘে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রণয় কর্মকার নামে উপাসনালয়ের এক ভক্ত বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

পড়ুন>>ভারতে প্রবেশের করতে পারলেন না ৫৪ ইসকন ভক্ত

মামলার পর শুক্রবার রাতেই সন্দেহভাজন হিসেবে ছাত্রলীগের স্থানীয় তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভৈরব পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত (২৮), তার ভাই শান্ত (২২) এবং ছাত্রলীগ কর্মী সানজিত (২২)।

শনিবার (৩০ নভেম্বর) তাদের কিশোরগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানান ভৈরব থানার ওসি মো. শাহীন।

মামলার এজাহারে বলা হয়েছে, রানীবাজার হলুদপট্টিতে শ্রীশ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ নামে একটি মন্দির আছে। বাদী প্রণয় সংঘের একজন সদস্য। গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে প্রণয়সহ কয়েকজন সদস্য মন্দির পরিচ্ছন্ন করতে যান।

সকাল সাড়ে ৯টার দিকে কাজ শেষে তালা দিয়ে তারা ফিরে আসেন। শুক্রবার বিকেল ৫টার দিকে হামলার কথা শুনে মন্দিরে গিয়ে দেখেন, দরজা ও তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখতে পান, মন্দিরে রক্ষিত ভগবানের ছয়টি ছবি, শঙ্খ, আচমনপাত্র, মৃদঙ্গ, সোফা, চেয়ার, টেবিল, ঘড়ি ও ঠাকুরের সিংহাসন ভাঙচুর করা হয়েছে। সবই মাটিতে পড়ে আছে। মন্দিরের বাক্সে রক্ষিত ঘণ্টা, কাঁসি, করতাল, ঝম্প চুরি করে নিয়ে গেছে। এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয় এজাহারে।

গতকাল সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, যারা হামলা-ভাঙচুর করেছে সেসব অপরাধীদের সিসি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

এর আগে ঘটনার পরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, মেজর সানজিদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি, ভৈরব থানার ওসি মো. শাহিন, উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভৈরবে ইসকনের উপাসনালয়ে হামলায় জড়িত তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪