ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্পিকার হাফিজ উদ্দিন: আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই

সাংস্কৃতিক অনুষ্ঠানের ছাত্রলীগের নেতাকে মাইকে ঘোষণা দিয়ে মঞ্চে না ডাকায় অনুষ্ঠান পন্ড

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

সাংস্কৃতিক অনুষ্ঠানের ছাত্রলীগের নেতাকে মাইকে ঘোষণা দিয়ে মঞ্চে না ডাকায় অনুষ্ঠান পন্ড

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংস্কৃতিক অনুষ্ঠানের ছাত্রলীগের নেতাকে মাইকে ঘোষণা দিয়ে মঞ্চে না ডাকায় অনুষ্ঠান পন্ড হওয়ার অভিযোগ উঠেছে ।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

তাড়াশ উপজেলা উপজেলার ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রানা মন্ডলকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাইকে ঘোষণা দিয়ে মঞ্চে না ডাকায় তাঁর নেতৃত্বে অনুষ্ঠানের প্যান্ডেলের চেয়ার ও মঞ্চ ভাংচুরের অভিযোগে উঠেছে।

রোববার ৫ মার্চ দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রায় ১৫ মিনিটি তান্ডব চলার পর সাংস্কৃতিক অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।

স্থানীয়রা জানান, রোববার ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন ধার্য্য ছিল।

সকালে বিদ্যালয়ে মাঠে স্থাপিত মঞ্চে যথারীতি আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষকদের নিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কিন্তু দুপুর ১ টার দিকে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা রানা মন্ডলকে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাইকে ঘোষণা দিয়ে মঞ্চে না ডাকায় তিনি তাঁর ১০ থেকে ১২ জন সমর্থক নিয়ে আচমকা অনুষ্ঠান স্থলে ঢুকে পড়েন।

এ সময় তাঁকে মঞ্চে না ডাকায় তিনি আয়োজকদের অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন। আর এমন আচরণ দেখে আয়োজকরা তাঁকে নিবৃত করার চেষ্টা করলে তিনি তাঁর সমর্থকদের নিয়ে প্যান্ডেলে থাকা চেয়ার ও মঞ্চ ভাংচুর করতে থাকেন।

এভাবে প্রায় ১৫ মিনিট তান্ডব চালিয়ে প্রায় ৫৫টি চেয়ার ও মঞ্চের অংশ বিশেষ ভেঙ্গে ফেলেন। আর এ দৃশ্য দেখে উপস্থিত শিশু শিক্ষার্থীরা ভয়ে কান্নাকাটি করতে থাকে। আবার কেউ বা দৌড়া দৌড়ি করতে থাকে।

তখন হামলাকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করেন। তারপর এক পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়।

অবশ্য এ খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ প্রসঙ্গে ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে যা ঘটেছে তা ন্যাক্কারজনক।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হাসেম খোকন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। যা মেনে নেওয়া যায় না।

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রানা মন্ডল বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। এলাকার কতিপয় জুনিয়র ছেলেরা এমন ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।

তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সুলতান মাহমুদ বলেন, বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি।

সত্যিই যদি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডল এ ঘটনা ঘটিয়ে থাকেন ; তাহলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “সাংস্কৃতিক অনুষ্ঠানের ছাত্রলীগের নেতাকে মাইকে ঘোষণা দিয়ে মঞ্চে না ডাকায় অনুষ্ঠান পন্ড”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংস্কৃতিক অনুষ্ঠানের ছাত্রলীগের নেতাকে মাইকে ঘোষণা দিয়ে মঞ্চে না ডাকায় অনুষ্ঠান পন্ড

আপডেট সময় : ১১:১৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩