সাংবাদিক ইকবাল মোর্শেদ হোসেনের মৃত্যুতে সৃষ্টি নিউজ পরিবারের শোক প্রকাশ
- আপডেট সময় : ০৯:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৩৯৯ বার পড়া হয়েছে
সাংবাদিক ইকবাল মোর্শেদ হোসেনের মৃত্যুতে সৃষ্টি নিউজ পরিবার শোক প্রকাশ।
তাঁর অকাল মৃত্যুতে সৃষ্টি নিউজ পরিবার গভীর ভাবে শোকাহত। সৃষ্টি নিউজে তাঁর অবদান অপরিসীম।
সাংবাদিক ইকবাল মোর্শেদ এটিএন বাংলার স্টাফ রিপোর্টার। বগুড়া প্রেসক্লাবের সদস্য ইকবাল মোর্শেদ রিপন আর নেই।
আজ ১১ অক্টোবর বুধবার সকাল সাড়ে আটটায় ঢাকার নিউরো সায়েন্স হসপিটাল ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৬ সেপ্টেম্বর বুধবার বগুড়ার ধনুটে পেশাগত দায়িত্ব পালন করে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার নিউরোসাইন্স হসপিটালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনায় তার মেরুদন্ডের হাড় ভেঙ্গে স্পারাইনাল কর্ড ছিড়ে যায়। রোববার ঢাকায় তার অপারেশন করা হয়।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তিনি মারা যান। তার এক ছেলে এক মেয়ে। ঢাকার বাইরে টেলিভিশন সাংবাদিকতায় তিনি ছিলেন অগ্রপথিক। টেক প্রযুক্তি সম্পর্কে তিনি ভাল ধারণা রাখতেন।
তার শ্যালক নুরুল আমিন লিডার সকাল দশটায় জানান, ঢাকাই হসপিটালে তার ছাড়পত্র নেয়ার কাজ চলছে। তাকে নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবে। দক্ষিণ বগুড়া গোরস্থান ও ভাই পাগলা মাজারে তার দাফন করা হবে।
মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























