সরিষাবাড়ীতে রাস্তা পেঁচিয়ে দেয়াল নির্মাণ করায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে রাস্তা পেঁচিয়ে দেয়াল নির্মাণ করায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত

সরিষাবাড়ীতে রাস্তা পেঁচিয়ে দেয়াল নির্মাণ করায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৪

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
সরিষাবাড়ীতে রাস্তা পেঁচিয়ে দেয়াল নির্মাণ করায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৪

জামালপুরের সরিষাবাড়ীতে চলাচলের রাস্তা পেঁচিয়ে দেয়াল নির্মাণ করা নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

বুধবার সকালে পৌরসভার আরামনগর ছাগল হাটি বড় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে এঘটনায় দুইপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়েন করেছেন।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, পৌরসভার আরামনগর এলাকার রবিউল ইসলাম রতন মাস্টারের সাথে প্রতিবেশী রুহেনুল ইসলামের বসতবাড়ি চলাচলের রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো।

বিরোধপুর্ণ জমিতে বুধবার (২২ ফেব্রুয়ারি )সকালে ইটের দেয়াল তুলতে যায় রুহেনুল ইসলাম। এসময় রতন মাস্টারের স্ত্রী আফরোজা খাতুন (৪২) এসে বাঁধা প্রয়োগ করেন।

একপর্যায়ে রুহেনুল ইসলামের মেয়ে রাবেয়া খাতুনের সাথে আফরোজা বেগমের কথাকাটাকাটি সৃষ্টি হয়।

এমন সময় রুহেনুল ইসলাম, তার (স্ত্রী) লুৎফা বেগম, মেয়ে রাবেয়া খাতুন ও ফাহমিদা খাতুন উত্তেজিত হয়ে রতন মাস্টের স্ত্রী আফরোজা খাতুনের উপড় অর্তকিত হামলা করেন।

পরে আফরোজ বেগমের শাশুড়ি অভিরন বেগম মারামারি ফেরাতে আসলে তাকেও মেরে রক্তাক্ত করে আহত করে।

এতে উভয় পক্ষের আফরোজ খাতুন, অভিরন বেগম, রতন মাস্টার, রুহেনুল ইসলাম ও আশরাফুলসহ ৫জন আহত হয়। পরে গুরুত্বর আহত দের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এবিষয়ে রবিউল ইসলাম রতন মাস্টার বলেন, সকলের জন্য যাতায়াতের রাস্তা এটা। তারা জায়গা না দিয়ে জায়গা পেচিয়ে দেয়াল করতেছে।

বাধা দিলে তারা হামলা করে। এঘটনায় বিচারের জন্য থানায় অভিযোগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!