জামালপুরের সরিষাবাড়ীতে চাঁদা দিতে রাজী না হওয়ায় রড দিয়ে পিটিয়ে হোটেল ব্যাবসায়ীর ঠেঙ্গ ভেঙ্গে দেয়ার অভিযোগ ব্যবসায়ীর।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সরিষাবাড়ী পৌর সভার পোষ্ট অফিস মোড়ে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ,স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর সভার সাতপোয়া গ্রামের মৃত আব্দুস ছবুর এর ছেলে পোষ্ট অফিস মোড়ে সুনামের সাথে দীর্ঘদিন ধরে রিপন মিয়া(৪০) তার হোটেল ব্যবসা চালিয়ে আসছিল।
সরিষাবাড়ী পৌর সভার সাতপোয়া আন-নুর কোচিং সেন্টারের পশ্চিম পার্শ্বে বসবাসকারী আব্দুল হাই এর ছেলে কোরবান আলী (২৫) মাঝে মধ্যেই রিপনের নিকট ৫ হাজার টাকা দাবী করে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে আবারও ৫ হাজার টাকা দাবী করলে দাবীকৃত ৫ হাজার টাকা দিতে রাজী না হওয়ায় হোটেল ব্যাবসায়ী রিপন মিয়া’র উপর হামলা চালিয়ে রড় দিয়ে ঠেঙ্গে আঘাত করে ঠেঙ্গ ভেঙ্গে দেয় এবং রক্তাক্ত করে।
এ সময় রিপন মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন তার পরিবার পরিজন কে খবর দিলে রিপন মিয়াকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এরপর তার অবস্থা বেগতি দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হোটেল ব্যবসায়ী রিপন মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে গুরুতর আহত রিপনের বড় ভাই রমজান আলী সাংবাদিকদের জানান।
ঘটনার পর থেকেই সন্ত্রাসী কোরবান আলী পলাতক রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, হোটেল ব্যাবসায়ীকে রড় দিয়ে ঠেঙ্গ ভেঙ্গে দেয়ার ঘটনায় পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply