সরিষাবাড়ীতে ২২০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আলম গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে ২২০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আলম গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী দুই স্ত্রীর হাতাহাতি ও উত্তেজনার জেরে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান শুভ সকাল; আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব

সরিষাবাড়ীতে ২২০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আলম গ্রেফতার

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
সরিষাবাড়ীতে ২২০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আলম গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে ২২০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আলম গ্রেফতার করা হয়েছে।

সরিষাবাড়ীতে ২২০ পিচ ইয়াবা সহ আলম মিয়া(৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আলম ধনবাড়ী উপজেলার ইস্পিঞ্চারপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর।

পুলিশ সুত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ইস্পিঞ্চারপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে আলম মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী পৌর এলাকার বীর ধানাটা গ্রামের টিএনটি মোড়ে মোফাজ্জল মাষ্টারের ৪তলা বিল্ডিং বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮ টায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরের দিক নির্দেশনায় এসআই হান্নানের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, এএসআই শাহাদাৎ, এএসআই জহির রায়হানের সহযোগিতায় পুলিশ মোফাজ্জল মাষ্টারের বাসার নীচ তলার ব্যালকনিতে অভিযান চালিয়ে ২২০ পিচ ইয়াবাসহ আলম মিয়াকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানায় নিয়ে আসে।

 থানার এসআই হান্নান বাদী হয়ে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় থানায় মামলা দায়ের করে। মামলা নং – ০৪/২৩৭, তারিখ -৬/১০/২০২৩ ইং।

কথা হলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, আলম মিয়া ধনবাড়ী থেকে এসে ভাড়া বাসায় এসে মাদক ব্যবসা করে আসছিল।

২২০ পিচ ইয়াবা উদ্ধার ও আলম মিয়াকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!