সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচী
সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
- আপডেট সময় : ০৬:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচী
সারাদেশের বন্যার্তদের সহযোগীতায় গণত্রান সংগ্রহ কর্মসূচী করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ী। গতকাল শনিবার দিনব্যাপী জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার আরামনগর ট্রাক সমিতি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ী’র উদ্যোগে এ গণত্রাণ সংগ্রহ কর্মসূচী করেন।
পড়ুন>>আকস্মিক সৃষ্ট বন্যায় ১১ জেলায় ১৩ জনের মৃত্যু
এ গণত্রাণ সংগ্রহ কর্মসূচীকে স্বাগত জানিয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মুশফিকুর রহমান বন্যার্তদের পাশে দাড়াতে নগদ অর্থ প্রদান করেন।
উক্ত সহায়তার অর্থ সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মুশফিকুর রহমান এর একমাত্র শিশুকন্যা আমিরা মেহের ফাতিমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরিষাবাড়ীর সমন্নয়কদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ ছাড়ার গণত্রাণ সংগ্রহ কর্মসূচীতে বিভিন্ন পেশাজিবীরা বন্যার্তদের সহযোগীতায় সাহায্যর হাত বাডিয়ে সার্মথ্যনুযায়ী নগদ অর্থ প্রদান করছেন তারা। সকলকে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য আহবান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ী’র সমন্বয়ক ও সাধারন শিক্ষার্থীরা।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























