সরিষাবাড়ীতে বিপুল হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে বিপুল হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের

সরিষাবাড়ীতে বিপুল হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
সরিষাবাড়ীতে বিপুল হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

 

সরিষাবাড়ীতে বিপুল হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

 

জামালপুরের সরিষাবাড়ীতে আলোচিত ও চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ি থানা পুলিশ এবং জামালপুর ডিবি পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে করেছেন সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া তথ্যটি নিশ্চিত করেন।

গেপ্তারকৃতরা হলেন- আনোয়ারা বেগম (৬০), সাজিত ইসলাম তানজিল (১৬) তানজিল ইসলাম তাসিন (২৬) তাসলিমুল ইসলাম তমাল (২২), বিন্দু তালুকদার (২৪)।

 

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার নিহত বিপুল মিয়ার পিতা আনোয়ার হোসেন কালু মিয়া ও তার চাচাতো ভাই তোতা মিয়ার সাথে বসতবাড়ীর জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।

পড়ুন>>বিশ্বম্ভরপুর সীমান্তে কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ

এরই জের ধরে শুক্রবার (১৭ ই জানুয়ারি) সকালে আনোয়ার হোসেন কালু মিয়ার বসতবাড়ী আঙ্গিনায় গাছ কাটা নিয়ে হুমকি দেয় তোতা মিয়ারর ছেলে আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন। নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয় বিপুল ও তার স্ত্রী আসমা বেগম ও পুত্রবধূ মুক্তা বেগম। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র রাম দা, চাইজি কোড়াল, লোহার রড় নিয়ে আতাউর রহমান বিপুল, মুক্তা বেগম ও আসমা বেগম এর উপর অতর্কিত ভাবে হামলা চালায় আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন।

 

 

এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে এবং তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। পরে বিপুলের মা আছমা বেগম ফিরাতে গেলে তারও একটি হাত ভেঙে দেয় আপেল ও তার লোকজন। এসময় হামকারীরা সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।

পড়ুন>> ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা

পরে তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করে। বাকি আছমা বেগম ও মুক্তা বেগম ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

 

এঘটনায় শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নিহতের বড় ভাই আল আমিন বাদী হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আনোয়ারা বেগম ও সাজিদ ইসলাম তানজিলকে সরিষাবাড়ি থেকে এবং বাকি তিন জনকে  গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!