ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব

ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা

 

 

ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা

 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে উত্তরের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৩টি ইটভাটার কর্তৃপক্ষকে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে।

 

সোমবার (২০ জানুয়ারি) ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে  উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

পড়ুন>> রাজিবপুরে চোরাই গরু জবাই: এক কসাইসহ দোকানের দুই কর্মচারী আটক

 

 

এসময় উক্ত আইনের ৫(১) ধারা ভঙ্গ করে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে উপজেলার আইকুমারীভাতিতে অবস্থিত মেসার্স টি এম এইচ ব্রিকস নামক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা, পাইকেরছড়ায় অবস্থিত মেসার্স মুন ট্রেডার্স নামক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লক্ষ এবং গছিডাঙ্গায় অবস্থিত মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স নামক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা করে সর্বমোট ৩টি ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও কৃষিজমির মাটি ভাটায় ব্যবহারে সতর্ক করা হয়।

 

ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

 

পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!