সরিষাবাড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ভেড়া পালন সুফলভোগীগণের মাঝে ভেড়া বিতরণ
- আপডেট সময় : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ভেড়া পালন সুফলভোগীগণের মাঝে ভেড়া বিতরণ
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ (ছিয়াশি) টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ভেড়া পালন সুফলভোগীদের মাঝে ভেড়া বিতরণ ও এ উপলক্ষ্যে এক আলোচনা সভা করা হয়েছে।
সোমবার সকালে সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরের এ ভেড়া বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ পলাশ কান্তি দত্ত সভাপতিত্ব করেন। প্রধান অতিথী হিসেবে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রকল্পের সুফলভোগীদের মাঝে ভেড়া তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সদস্য মশিউর রহমান মোর্শেদ, ব্যবসায়ী আবু রায়হান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে উপজেলা উপ- সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন পরিচালনা করেন।
জানা গেছে, উক্ত প্রকল্পের আওতায় সরিষাবাড়ী উপজেলায় মোট সুফলভোগী ১৭৬৯জন । প্রকল্পের আওতায় ৫০ জন সুফলভোগীকে ১৫০টি ভেড়া বিতরণ করা হয়েছে। এ ছাড়াও পরবর্তীতে আরোও ১০০জনের মধ্যে যারা ইতিমধ্যে প্রকল্পের সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত তাদেরকে ৩০০টি ভেড়া বিতরণ করা হবে।
এ প্রকল্পের আওতায় ভেড়া প্যাকেজের আওতায় সুফলভোগী ২০৫জন। বিগত ২০২২-২৩ অর্থবছরে ২৫ জনকে ৭৫টি ভেড়া বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ৩০জনকে ৯০টি ভেড়া বিতরণ করা হয়েছে। অন্যান্য প্যাকেজের আওতায় এ প্রকরৈন্পর প্রশিক্ষণ ও বিতরণ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
‘


























