সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অপরাধে নৌকা ও ট্রাক প্রতীকের জরিমানা
- আপডেট সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অপরাধে নৌকা ও ট্রাক প্রতীকের জরিমানা প্রদান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি লংঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে নৌকা ও ট্রাক প্রতিকের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করেছেন।
২জানুয়ারি মঙ্গলবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার থানারোড়স্থ ও শিমলা বাজার এলাকার পৃথক দুটি স্থান থেকে এ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি লংঘন করে নির্ধারিত সময়ের পূর্বেই আব্দুর রশীদ এর “ট্রাক” প্রতীকের প্রচারণা শুরু করে।
এ বিষয়টি থানা রোড়স্থ এলাকায় জামালপুর জেলা গ্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এমাদুল হোসেন এর নজরে এলে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক হাজার টাকা জরিমানার নির্দেশ প্রদান করে আদায় করেছেন ।
অপর দিকে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার এলাকায় প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর “নৌকা” প্রতীকের প্রচারণা নির্ধারিত সময়ের পূর্বেই প্রচারণা করার অপরাধে সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০০ শত টাকা জরিমানা আদায় করেন।


























