সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩জনের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৭:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ২৩৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁয়ে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের বাবা,মা ও মেয়ে তিনজনেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লীপুর বিলডাঙ্গী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, রোববার (২৭ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫) তার স্ত্রী হামিদা বেগম (৪৭) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেয়ের বার্ষিক পরিক্ষায় পৌছে দিতে সকালে মাসুদুর রহমান তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মথুরাপুর থেকে মোটর বাইকে লক্ষীপুর মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হন। বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনে একটি কোচ মোটর বাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার স্থলেই মা হামিদা বেগম নিহত হন । স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে মেয়ে মারা যায়।মেয়ের মৃত্যুর এক ঘন্টা পরে বাবার মৃত্যু হয় ।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান , বিষয়টি হৃদয়বিদারক ঘটনা। এ বিষয়ে একটি মামলা হয়েছে। ঘাতক কোচটিকে আটক করা সম্ভব হয়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























