ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত তরুণ হাফেজ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা জাদুঘরে ঠাঁই পাচ্ছে লিওনেল মেসির ঐতিহাসিক আর্মব্যান্ড শাহজালাল বিমানবন্দরে ভোগান্তি ও অপপ্রচারের পাল্টাপাল্টি পরিস্থিতি রাবিতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা: হল প্রভোস্ট প্রত্যাহার বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি

শ্রীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত তরুণ হাফেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় হাফেজ মো. ফাহমিদুল ইসলাম ফাহমিদ (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাওনা উড়ালসেতুর উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ফাহমিদ উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা নতুন বাজার এলাকার আনোয়ার হোসেনের একমাত্র ছেলে। তিনি স্থানীয় বহেরারচালা কেন্দ্রীয় মসজিদে নিয়মিত তারাবির নামাজ পড়াতেন। এছাড়া তিনি ওই মসজিদের সাবেক সভাপতি আবদুল হেকিমের নাতি এবং স্থানীয় বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের ভাতিজা ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, সোমবার রাতে ফাহমিদ স্কুটি নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত গাড়িটি তার বাহনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাওনার আল-হেরা হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই তরুণ আহত হওয়ার পর পথেই তার মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার জন্য পুলিশের তৎপরতা চলছে। মঙ্গলবার সকাল ১০টায় বহেরারচালা কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত তরুণ হাফেজ

আপডেট সময় : ০৯:০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬